চলতি মাসের ০৫.০৭.১৭ তারিখে ১৬জন বালক উদ্ধারের পর আবার উত্তর দিনাজপুরের চার বালককে বিহারের কাটিহার থেকে উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল রায়গঞ্জে। জি আর পি আজ তাদেরকে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ সূত্রে খবর শুক্রবার রাতেই এক সেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের সামনে রেখেই ওই নাবালকদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
দিন চারেক আগে রায়গঞ্জ থানার ছত্রপুর, কাশিবাটি ও রায়পুর এলাকা থেকে ৪ নাবালক নিখোঁজ হয়ে যায় বলে খবর। এই খবর জানাজানি হতেই ঘটনার তদন্তে নেমে পরে শিল্পীনগর উন্নয়ন সমিতি নামের এক স্বেচ্ছাসেবী সংস্থা। দীর্ঘ চারদিনের খোঁজ খবরের পর বিহারের কাটিহারের একটি গোপন অস্থানা থেকে ওই চার নাবালককে পুলিশের সাহায্যে নিয়ে উদ্ধার করে ওই স্বেচ্ছাসেবী সংস্থা। শুক্রবার রাতেই কাটিহার ও রাধিকাপুর লোকাল ট্রেনে করে নাবালকদের আনা হয় রায়গঞ্জে। তাদের সঙ্গে আনা হয় এই পাচার চক্রের সাথে যুক্ত সন্দেহে এক পাচারকারীকে। রায়গঞ্জ রেল স্টেশনে ওই পাচারকারীকে পেয়ে মারধর শুরু করে পাচার হওয়া নাবালকদের আত্মীয় পরিজনেরা। চিৎকার চেঁচামিচিতে ছুটে আসে জি আর পির কর্মীরা। অবস্থার বেগতিক দেখে ওই চার নাবালক সহ সন্দেহজনক ওই পাচারকারীকে রায়গঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেয় জি আর পি। পুলিশ সূত্রে খবর শুক্রবার রাতেই এক সেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের সামনে রেখেই ওই নাবালকদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়।